আর্থিক তছরুপের অভিযোগ গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ নেতা - The News Lion

আর্থিক তছরুপের অভিযোগ গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ নেতা

 


দি নিউজ লায়ন;  আর্থিক তছরুপের অভিযোগ গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ নেতা। আজ  লিলুয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ওই নেতার নাম গোবিন্দ হাজরা। পুলিস সূত্রে খবর, টানা চারবারের প্রধান ছিলেন গোবিন্দ হাজরা। এলাকায় বেশ দাপুটে। প্রধান থাকাকালীন একাধিক আর্থিক তছরুপের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 


কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ করেন জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। তদন্ত নেমে গোবিন্দ হাজরাকে গ্রেফতার করে পুলিস। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তার বিরুদ্ধে।  ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা গোবিন্দ হাজরা  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা সক্রিয়ভাবে  বিজেপির প্রার্থীর হয়ে প্রচারও করেন।


যদিও এবিষয় হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা জানান যতদিন তৃণমূলে ছিলেন গোবিন্দ হাজরা ততদিন কোনো অভিযোগ হয়নি। এখন বিজেপি করাতে তাকে ফাঁসানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.